মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

কৃষকের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি, প্রশ্ন উঠেছে

রাজশাহীতে আখচাষিদের জন্য প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ১২ হাজার ৫০০ টাকার চেক নিয়েছেন রাজশাহী-৬ আসনের বিএনপির সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। একজন সংসদ সদস্যের কৃষক প্রণোদনা নেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন কৃষকের হাতে চেক তুলে দেওয়া হয়। তাঁদের একজন ছিলেন এই সংসদ সদস্য।

এমপি ও দলের বক্তব্য

আবু সাঈদ চাঁদ দাবি করেছেন, তাঁর পরিবার কয়েক প্রজন্ম ধরে আখ চাষ করে আসছে এবং তিনি নিজে রাজশাহী চিনিকলে শত শত ট্রাক আখ সরবরাহ করেছেন। চিনিকলের নথি দেখলেই তা যাচাই করা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন  বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, তিনি নিবন্ধিত কৃষক। তাই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই।

তবে সমালোচকদের মতে, সরকারি প্রণোদনা প্রকৃত প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানো নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের এ ধরনের সুবিধা নেওয়া থেকে বিরত থাকা উচিত।

আরও পড়ুন: ‘সৌদি নিয়োগকর্তা খরচ দিলে বাংলাদেশি কর্মীরা টাকা দেন কেন?’

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

ছবি: Plague / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ