বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ পদে নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে। কর্মস্থল ঢাকা, তবে মাসে অন্তত ১২ থেকে ১৪ দিন মাঠ পরিদর্শনে যেতে হবে।
বেতন ও সুবিধা
শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৮৯,১৮০ টাকা, চাকরি স্থায়ী হলে মাসিক ৯৮,৪২০ টাকা। এ ছাড়া দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ভাতা এবং মাঠ পরিদর্শনে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা রয়েছে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্ষুদ্র অর্থায়নে অন্তত ২ বছরসহ মোট ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। ৬০–৭০টি শাখা অথবা ৩০০ কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
ডাকযোগে, কুরিয়ারে, সরাসরি বা ই-মেইলে আবেদন করা যাবে। ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পপি, ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। খামের ওপর পদের নাম লিখতে হবে। আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর।
আরও পড়ুন: ঢাকা কর অঞ্চল-৬-এ ৪১ পদে নিয়োগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত
তথ্যসূত্র: পপি, প্রথম আলো
ছবি: Press Information Department / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি


