ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার (সাধারণ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা হবে ১৩ নভেম্বর ২০২৬, বেলা তিনটা থেকে চারটা। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯০৩ সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারির নম্বর বিভাজন
- ইংরেজি ব্যাকরণ ও ভাষা: ২০
- বাংলা ব্যাকরণ ও ভাষা: ২০
- সাধারণ গণিত: ২০
- বিশ্লেষণী দক্ষতা: ২০
- আর্থিক ও ব্যাংকিং জ্ঞান: ১০
- আইসিটির মৌলিক জ্ঞান: ১০
মোট ১০০ নম্বরের প্রিলিমিনারিতে প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর পাওয়া যাবে, প্রতিটি ভুলে কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। প্রিলিমিনারিতে উত্তীর্ণরা ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেবেন। প্রবেশপত্র ডাউনলোডসহ বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


