বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন শুরু ৮ নভেম্বর

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ২২টি স্থায়ী পদে মোট ৩৯৩ জন নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরে চাকরি পেতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু ৮ নভেম্বর, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বন্দরে চাকরি: উল্লেখযোগ্য পদ ও বেতন

  • পারসোনেল অফিসার/সহকারী সচিব: ২ জন (গ্রেড-৯, ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট): ১ জন (গ্রেড-৯)
  • সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ১ জন (গ্রেড-১০, ৩২,০০০–৭৭,৩০০ টাকা)
  • লাইটিং অফিসার ও সহকারী পরিদর্শক (ক্রাফটস): ১ জন করে (গ্রেড-১১)
  • ইঞ্জিনচালক (১ম শ্রেণি): ৫ জন (গ্রেড-১২, ২৪,৩০০–৫৮,৭০০ টাকা)
  • ইলেকট্রিশিয়ান: ৩ জন (গ্রেড-১৪)

এ ছাড়া ইঞ্জিনচালক (২য় শ্রেণি)সহ বিভিন্ন কারিগরি ও সাধারণ পদে নিয়োগ হবে। পদভিত্তিক যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের বিস্তারিত নিয়ম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আরও পড়ুন  বিভিন্ন মন্ত্রণালয়ে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দেবে পিএসসি, আবেদন শুরু ১ নভেম্বর

আরও পড়ুন: পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Moheen Reeyad / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ