বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

এসআইআরসহ সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে ভারতের নির্বাচন কমিশন

ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা তিনটি নির্দেশসহ কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার একা নেননি।

হলফনামায় ভারতের নির্বাচন কমিশন যা বলেছে

হলফনামায় বলা হয়, কমিশনের ভেতরে মতবিরোধের অভিযোগ অসত্য। কোনো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি স্বাভাবিক; কিন্তু মতপার্থক্য মানে মতবিরোধ নয়। আলোচনা শেষে সব সিদ্ধান্তই ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। হলফনামাটিও তিন সদস্যের সম্মতিতে জমা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের পর সিইসির একতরফা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। এর পরিপ্রেক্ষিতেই আদালত কমিশনকে নোটিশ পাঠান।

আরও পড়ুন  ইসরায়েলের নির্বাচনে সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউ

আরও পড়ুন: চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Election Commission of India / উইকিমিডিয়া কমন্স (GODL-India) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ