বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পিছিয়ে থেকেও যেভাবে ব্রাজিলের নির্বাচনের মোড় ঘোরালেন লুলা

ব্রাজিলের নির্বাচনে লুলা দা সিলভা ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর চেয়ে পিছিয়ে ছিলেন। কিন্তু মাত্র তিন সপ্তাহে তিনি পুরো হিসাব পাল্টে দেন। তাঁর মিত্ররা মনে করছেন, এই অভাবনীয় প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে হোয়াটসঅ্যাপের একটি চ্যানেল।

ব্রাজিলের নির্বাচনে লুলা ও তাঁর ‘আর্মি’

লুলার পুনর্নির্বাচনী প্রচারে সমর্থন জোগাতে খোলা ‘লুলার আর্মি’ চ্যানেলটির অনুসারী দ্রুত ১ কোটি ৮ লাখে পৌঁছায়। কংগ্রেস সদস্য আন্দ্রে জানোনেস এই কার্যক্রমের নেতৃত্ব দেন। তিনি সমর্থকদের ভিডিও শেয়ার, হ্যাশট্যাগ প্রচার এবং নতুন ভোটার সংগ্রহে উৎসাহিত করেন।

দুই দফা ভোটের মাঝখানে চ্যানেলটির নাটকীয় প্রবৃদ্ধি বিশেষভাবে নজর কেড়েছে। শেষ পর্যন্ত রোববারের দ্বিতীয় দফার ভোটে জয়ী হন বামপন্থী এই প্রেসিডেন্ট। ডিজিটাল মাধ্যমে এমন সংগঠিত প্রচার ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতির ধরন বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন  ইসি গঠনে অনুসন্ধান কমিটি গঠন, সভাপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

আরও পড়ুন: চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি।

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Eurico Zimbres / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.5) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ