
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩) - ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) - ৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)



