মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সমন্বয়কদের চরিত্রহনন করছে কারা? জানালেন প্রেস মিনিস্টার

শতভাগ মিথ্যা সংবাদ প্রকাশ করে সমন্বয়কদের চরিত্রহনন করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের প্রপাগান্ডা মেশিন সিআরআই ও গোয়েন্দা সংস্থা মিলে শ’দুয়েক ওয়েব পোর্টাল বানিয়েছিল। যার অনেক এখনো চলছে। সেগুলোই এখন শতভাগ মিথ্যা সংবাদ প্রকাশ করে সমন্বয়কদের চরিত্রহনন করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে।

জানা যায়, বুধবার একটি অনলাইন পোর্টালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত।

আরও পড়ুন  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

তার ব্যাংক অ্যাকউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।

খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে ওই পোর্টালে আলোচিত প্রতিবেদনটি আর দেখা যায়নি।

সমন্বয়ক রাফিকে নিয়ে এ ধরনের প্রচারণাকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি আগস্টের ৪ তারিখেও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে ছড়ানো হলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর। পরশু দিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে।

আরও পড়ুন  মোখা মোকাবিলায় ডিসি=ইউএনও’দের নির্দেশনা

একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজপেপার কোনো সোর্স ছাড়া নিউজ করল আর আমরা সবাই বিশ্বাস করলাম!’

হাসনাত আরো বলেন, ‘চলতে থাকুক। এসব গুজব, অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই। শুধু একটাই প্রশ্ন- হাসিনার সাথে যারা আপস করে নাই তাদের তথ্য-প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ