মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্নব’-এ পরিণত হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। মঙ্গলবার ভোরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন  সাবেক পুলিশ কর্মকর্তা ই-অরেঞ্জের সোহেল রানা কোথায়, জানতে চেয়েছে হাই কোর্ট

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বাংলাদেশে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে মঙ্গল ও বুধবার উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের পর ঢাকা ও রাজশাহী বিভাগেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে জাপানের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, দ্য ডেইলি স্টার

ছবি: Meteosat imagery: CSU/CIRA & EUMETSAT / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ