বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে আলিজা জামানকে প্রার্থী করেছে বিএনপি। আগামী ১২ নভেম্বর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দলের নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটে তাঁর ঘনিষ্ঠদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন।

আলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সাক্ষাৎকারের মাধ্যমে ৬৮ জন আগ্রহী প্রার্থীর মধ্য থেকে তাঁকে বেছে নেয় দলটি। মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার (২৬ অক্টোবর) তিনি মনোনয়নপত্র জমা দেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর।

আরও পড়ুন  মিথ্যাচার-ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: কৃষিমন্ত্রী

আরও পড়ুন: আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চায়: নাহিদ

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

ছবি: Subarashitours / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ