মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

এসএসসির বৃত্তির তালিকা প্রকাশ করল যশোর শিক্ষা বোর্ড, বৃত্তি পেল ২,১৫১ শিক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। এবার বোর্ডের অধীন ১০ জেলার মোট ২ হাজার ১৫১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৮৫৩ জন।

বৃত্তির টাকার পরিমাণ

মেধাবৃত্তিপ্রাপ্তরা মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবে মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা।

খুলনা জেলা শীর্ষে

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে খুলনা জেলার শিক্ষার্থীরা, মোট ৫৪৪ জন (মেধাবৃত্তি ১১৬, সাধারণ ৪২৮)। দ্বিতীয় অবস্থানে যশোর জেলা, মোট ৪৬৫ জন (মেধাবৃত্তি ৭৮, সাধারণ ৩৮৬)।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না; নিয়ম ভাঙলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বৃত্তির টাকা তোলা যাবে।

আরও পড়ুন  নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

আরও পড়ুন: নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

তথ্যসূত্র: যশোর শিক্ষা বোর্ড, প্রথম আলো

ছবি: kazirifat03.krm@gmail.com / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ