বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ভালুকায় চুল কাটার টাকা চাওয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নরসুন্দরকে হত্যা করা হয়েছে চুল কাটার পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে। নিহত রবীন্দ্র মনিঋষির (৪৩) বুকে ও গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান গেটে এ ঘটনা ঘটে।

রবীন্দ্রের বাড়ি ধোবাউড়া উপজেলায়। তিনি জামিরদিয়ায় ভাড়া বাসায় থেকে নিজের সেলুন চালাতেন।

ভালুকায় নরসুন্দরকে হত্যা, অভিযুক্ত পলাতক

পুলিশ জানায়, একই এলাকার বাবুল মিয়ার ছেলে সাদ্দাম (২৬) এই হামলা চালান। সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন  পাওনা টাকার বিরোধে হত্যা, পুঁতে রাখা মরদেহ উদ্ধার

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, এক তরুণের মৃত্যু

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Safa Abdul Rasul / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ