বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে প্রকাশ্য দিবালোকে। জমি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যাওয়ার পথে শামসুন নাহার (৫০) নামের এক নারীর অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজানে ২৫ লাখ টাকা ছিনতাই যেভাবে

স্থানীয় সূত্র জানায়, দুটি মোটরসাইকেলে ছয়জন এসে অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের দুজনের হাতে পিস্তল ছিল। ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’—এমন হুমকি দিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁরা দ্রুত পালিয়ে যান। শামসুন নাহারের সঙ্গে তখন আরও দুই স্বজন ছিলেন।

ভুক্তভোগী নারী পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, জমি কেনার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে; ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন  চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, এক তরুণের মৃত্যু

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Shadman Samee from Dhaka, Bangladesh / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ