বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’

ভালো চাকরি ও সচ্ছল জীবনের আশায় প্রায় ছয় লাখ টাকা করে দিয়ে কম্বোডিয়ায় গিয়েছিলেন দুই বাংলাদেশি তরুণ। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে পাঁচ হাজার মার্কিন ডলারে একটি স্ক্যাম সেন্টারে ‘বিক্রি’ করে দেওয়া হয়। কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টারে বিক্রি হওয়া এই তরুণদের জোর করে অনলাইন প্রতারণার কাজে বাধ্য করা হতো।

কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টারে বিক্রি: চক্রের দুজন গ্রেপ্তার

এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্য মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকারকে (২৬) মঙ্গলবার রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁদের বাড়ি গাজীপুরের পুবাইলে।

সিআইডি জানায়, প্রতারণার কাজে অস্বীকৃতি জানালে বা সামান্য ভুল করলেই তরুণদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বিদেশে চাকরির ক্ষেত্রে বৈধ রিক্রুটিং এজেন্সি ও সরকারি নিবন্ধন যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন  লটারিতে ৬৬ লাখ টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী সোহেল-রাজ্জাক

আরও পড়ুন: বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Marcin Konsek / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ