বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

গৃহিণীর নামে রেলওয়ের প্রায় কোটি টাকার বিল তুলে নেওয়া হলো, দুদকের মামলা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়া গৃহিণী কোহিনূর আক্তার দস্তখত ছাড়া কিছু লিখতে পারেন না, কখনো চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়েও যাননি। অথচ তাঁর নামে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে তোলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের প্রায় কোটি টাকার বিল—৯৬ লাখ ৯০ হাজার টাকা। এসবের কিছুই জানতেন না তিনি।

রেলওয়ের প্রায় কোটি টাকার বিল যেভাবে তোলা হয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ‘দ্য কসমোপলিটন করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের বিলের বিপরীতে রেলওয়ের হিসাব থেকে চেকটি ইস্যু করা হয়। পরে কোহিনূরের নামে খোলা ব্যাংক হিসাবে টাকা জমা হয় এবং বিভিন্ন সময়ে পুরো টাকা তুলে নেওয়া হয়।

এ ঘটনায় রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে সোমবার মামলা করেছে দুদক। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি হয় বলে নিশ্চিত করেছেন উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন  সাধারণের নাগালের বাইরে বিদেশি ফল

আরও পড়ুন: ‘সৌদি নিয়োগকর্তা খরচ দিলে বাংলাদেশি কর্মীরা টাকা দেন কেন?’

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Kritzolina / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ