যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় পটুয়াখালীর কুয়াকাটায় জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করে সেখানে নিষেধাজ্ঞার ব্যানার টাঙানো হয়।
ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ: ব্যানারে যা লেখা
কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যানারে লেখা হয়েছে, অনুমোদন ছাড়া নির্মাণের কারণে স্থাপনার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো; নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কলাপাড়ার ইউএনও ও কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান এবং পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন।
লতাচাপলী মৌজার প্রায় ২১ একর ৬৬ শতক জায়গাজুড়ে প্রকল্পটির কাজ চলছিল।
আরও পড়ুন: ‘সৌদি নিয়োগকর্তা খরচ দিলে বাংলাদেশি কর্মীরা টাকা দেন কেন?’
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Yahya / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


