লাহোরে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা
টস জিতে বোলিং নেয় শ্রীলঙ্কা। বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৩৪ রানে ৫ উইকেট) পাকিস্তান গুটিয়ে যায় ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানে। দলীয় ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ফখর জামান ও মাজ সাদাকাত; বাবর আজম করেন ২৯ রান। ৬১ রানে ৫ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা।
জবাবে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে ৮ উইকেট ও ১৯৯ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আগের ম্যাচেই শেষ উইকেটে রেকর্ড ৮৯ রানের জুটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন: পাড়িক্কাল ১৯৯ রানে আউট, আম্পায়ারের সিদ্ধান্তে হতাশার ভিডিও ভাইরাল
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Younisjunejo / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


