কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণিত শেখার গুরুত্ব কমেনি, বরং বেড়েছে—এমনটাই মনে করছেন যুক্তরাজ্যের গণিতবিদ ও শিক্ষাবিশেষজ্ঞরা। তাঁদের মতে, এআই যুগে গণিত শেখা মানুষের যুক্তি, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় এবং প্রযুক্তির দেওয়া তথ্য সঠিক কি না, তা যাচাইয়ের সক্ষমতা তৈরি করে।
এআই যুগে গণিত শেখা নিয়ে বিতর্ক
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানে কলামিস্ট সাইমন জেনকিনসের একটি নিবন্ধে প্রশ্ন তোলা হয়েছিল, শিশুদের এমন গণিত শেখানো হচ্ছে যা তারা কখনো ব্যবহার করবে না; বরং সাবলীলভাবে কথা বলা শেখানোই ভালো। এর প্রতিক্রিয়ায় পাঠকদের চিঠিতে বিশেষজ্ঞরা ভিন্নমত দেন।
লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি ও ইনস্টিটিউট অব ম্যাথমেটিকস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনসের সভাপতিরা যৌথ চিঠিতে লেখেন, ক্যালকুলেটর ও এআই গণিত শেখার প্রয়োজন কমিয়ে দেয়—এ ধারণা ভুল। এআইয়ের উত্তর যাচাই করতেও গণিতের জ্ঞান দরকার। তাই যোগাযোগ দক্ষতার পাশাপাশি গণিত শিক্ষায়ও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ তাঁদের।
আরও পড়ুন: চীনের ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষাসচিব, যৌথ গবেষণার প্রস্তাব
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: David Malone / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0) — মূল ছবি


