ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ঢাবির ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১১টায়।
ঢাবির ৫৪তম সমাবর্তন: আবেদনের নিয়ম
গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (convocation.du.ac.bd) থেকে চার ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে প্রথম ধাপ শেষ করতে হবে এবং ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে নিবন্ধন ফি পরিশোধ করতে হবে।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: চীনের ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষাসচিব, যৌথ গবেষণার প্রস্তাব
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Sajid Muhaimin Choudhury (Transfered by Boles Shikmim/Origin / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি


