বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মিরপুর টেস্ট: সাদমানের অপরাজিত ৯৬, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

মিরপুর টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো অবস্থানে বাংলাদেশ। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় ৭০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান। ওপেনার সাদমান ইসলাম ৯৬ রানে অপরাজিত, ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে। তবে দিনের বড় দুশ্চিন্তা তাওহিদ হৃদয়ের চোট।

শুরুতে তানজিদ, পরে মুমিনুল ও শান্তর বিদায়

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শুরুতেই জেইডেন সিলসের বলে ৭ রানে ফেরেন তানজিদ হাসান। এরপর ৫১ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিকানের বলে আউট হন মুমিনুল হক। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬। পরে ওয়ারিকানের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত (১৯)। চা-বিরতিতে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭৭।

আরও পড়ুন  এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া

হৃদয়কে নিয়ে শঙ্কা

চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় একাদশে আসা হৃদয় সাদমানের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন। ৮৪ বলে ৪২ রান করার পর ৬৬তম ওভারে তীব্র ক্র্যাম্প নিয়ে খোঁড়াতে থাকেন তিনি। পরে পা চেপে ধরে মাঠে পড়ে গেলে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। লিটন দাস ৭ রানে অপরাজিত আছেন।

এই টেস্টে এবাদত হোসেনের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

আরও পড়ুন: মিরপুর টেস্ট: ভালো খেলতে খেলতে ২৮ রানে আউট মুমিনুল

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

ছবি: Xkalponik / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ