রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

কবিরহাট বাজারে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত

নোয়াখালীর কবিরহাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

আহত মহিন উদ্দিন ওরফে জাসেদ (৩০) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১টার দিকে কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাজারে যাওয়ার পর ছয়-সাতজনের একটি দল অতর্কিতে তার ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাথির পাশাপাশি লাঠি দিয়ে পেটানো হয় তাকে। পরে স্বজনেরা উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে চিকিৎসক ডেকে চিকিৎসার ব্যবস্থা করেন।

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলা বক্স টিটোর দাবি, হামলাকারীরা ক্ষমতাসীন দলের লোক। নিরাপত্তার কারণে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  চাটখিলে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেফতার ১০

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন, তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ