নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ সাতজন এবং পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ২০১৯ সালের চাটখিল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি ও ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. মহিবুর রহমান ওরফে ফরহাদ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ও নোয়াখলা ইউনিয়নের সংগঠনটির আরও ছয় সক্রিয় সদস্য গ্রেফতার হন।
এ ছাড়া পৃথক তিন মামলায় চাটখিল পৌরসভার সুন্দরপুর ও নারায়ণপুর এলাকার দুজন এবং সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ওসি মো. আব্দুল মোন্নাফ শনিবার দুপুরে জানান, গ্রেফতার সবাই বিভিন্ন মামলার পলাতক আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলবে।
তথ্যসূত্র: যায়যায়দিন, স্থানীয় প্রতিনিধি।


