বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, দিনে মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘সুন্দলপুর সাউথ-১’ নামে নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিকভাবে কূপটি থেকে দিনে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত কূপে অগ্নিপ্রজ্বালনের পর গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কূপটিতে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস মজুত থাকতে পারে, যা থেকে প্রায় ২০ বছর উত্তোলন সম্ভব। তবে মোট মজুত এবং গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কিছু আছে কি না, তা জানতে আরও প্রায় ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষা লাগবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও পড়ুন  এবারের বিশ্ব ইজতেমা হবে ৩ পর্বে, প্রজ্ঞাপন হয়নি এখনো

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ