‘কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৭’-এ ৫০ ধাপ এগিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এবার বিশ্ববিদ্যালয়টি ৮০১-৮৫০তম ব্যান্ডে স্থান পেয়েছে, যা গত বছর ছিল ৮৫১-৯০০তম ব্যান্ডে।
আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) মঙ্গলবার (৩ নভেম্বর) এ র্যাঙ্কিং প্রকাশ করে।
এবারের তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এই অগ্রগতিকে নোয়াখালীর উচ্চশিক্ষার জন্য ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।


