বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নোবিপ্রবিতে বিষধর সাপের আতঙ্ক, জেলায় নেই অ্যান্টিভেনম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবন, আবাসিক হল, মেডিকেল সেন্টার ও গবেষণাগারসহ বিভিন্ন স্থানে একের পর এক সাপ দেখা যাচ্ছে। এতে শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাত দিনে ক্যাম্পাসে অন্তত পাঁচ দফায় সাপ দেখা গেছে। উদ্ধার হওয়া ও মেরে ফেলা সাপগুলোর বেশিরভাগই বিষধর পদ্ম গোখরা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বেগের বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার তো বটেই, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও সাপে কাটার চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম নেই। ফলে কেউ বিষধর সাপের কামড়ের শিকার হলে প্রায় ১৪০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হতে পারে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও পড়ুন  মাইন বিস্ফোরণে বান্দরবানে এক শ্রমিক নিহত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ