বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল বেদে সম্প্রদায়ের ৪ ঘর, নিঃস্ব ১১ পরিবার

লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরে বাস করত ১১টি পরিবার, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় সিলিন্ডারের মুখে আগুন ধরে বিস্ফোরণ হলে দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনে ইসমাত আরা নামের এক নারী আহত হয়েছেন। শিকলে বাঁধা থাকা একটি বানরও আগুনে পুড়ে মারা গেছে।

ঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারগুলো এখন চরম বিপাকে পড়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ, রূপালী বাংলাদেশ।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ