মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

মাছ ধরার নৌকার জন্য সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন  বৃষ্টি থাকতে পারে ১১ অক্টোবর পর্যন্ত

দেশের আবহাওয়া কেমন থাকবে

আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যোদয় সকাল ৬টা ১ মিনিটে, সূর্যাস্ত বিকেল ৫টা ২৪ মিনিটে।

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ