রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

স্কুলে গুগলের এআই বন্ধ করলে বন্ধ হবে সার্চও, শুরু বিতর্ক

স্কুলে শিক্ষার্থীদের জন্য গুগলের এআই সেবা বন্ধ করলে তারা গুগল সার্চও ব্যবহার করতে পারবে না—প্রতিষ্ঠানটির এমন অবস্থান ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

গুগলের শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস বলেছেন, বর্তমানে সার্চ ইঞ্জিন ও এআই প্রযুক্তি গভীরভাবে যুক্ত, তাই সার্চ থেকে এআইকে পুরোপুরি আলাদা করা সম্ভব নয়। কোনো স্কুল এআই সুবিধা বন্ধ করলে শিক্ষার্থীদের স্ক্রিনে সার্চ সেবা বন্ধ থাকার বার্তা দেখানো হবে।

যুক্তরাষ্ট্রে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি অভিযোগ করেছেন, গুগল নিজেদের সার্চের আধিপত্য কাজে লাগিয়ে স্কুলগুলোকে এআই ব্যবহারে বাধ্য করতে চাইছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের সাবেক প্রধান লিনা খানও উদ্বেগ প্রকাশ করেছেন।

সমালোচকদের মতে, শুধু ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সূত্র খোঁজার জন্যও শিক্ষার্থীরা সার্চ ব্যবহার করে। এআই বন্ধের কারণে সাধারণ সার্চও আটকে গেলে শিক্ষাক্ষেত্রে নতুন সমস্যা তৈরি হবে।

আরও পড়ুন  এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ১৩৯টিতে

এদিকে শিক্ষার্থীদের জন্য ‘গাইডেড লার্নিং’ নামে নতুন সুবিধা আনছে গুগল, যা সরাসরি উত্তর না দিয়ে ধাপে ধাপে সমস্যার সমাধান বুঝিয়ে দেবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ