বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের

টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, নেটওয়ার্কের মান উন্নয়ন ও সারা দেশে সংযোগ সম্প্রসারণের স্বার্থে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটররা। পাশাপাশি তরঙ্গ ফি পরিশোধে নমনীয় শর্তও চেয়েছে তারা।

বুধবার বনানীতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা এ দাবি জানান।

অপারেটরদের ভাষ্য, বাংলাদেশে রাজস্বের তুলনায় তরঙ্গের পেছনে ব্যয়ের হার এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি, যা নতুন বিনিয়োগে বাধা তৈরি করছে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বৃষ্টিতে স্মার্টফোনের সুরক্ষায় যা করবেন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ