বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সিলেট টেস্টে প্রথম দিনের চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৪, জাঙ্গুর প্রতিরোধ

সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের আঁটসাঁট বোলিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহামের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

দুজনের ১৩১ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। চা-বিরতির কিছু আগে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে উইকহামকে (৬১) বোল্ড করেন তিনি। চা-বিরতিতে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৮০ রান।

জাঙ্গু ৭৬ রানে অপরাজিত আছেন, তাঁর সঙ্গী অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। দিনের দুই সেশনে বাংলাদেশের তিন স্পিনার কোনো উইকেট পাননি।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, প্রথম আলো।

আরও পড়ুন  মিরপুর টেস্ট: সাদমানের অপরাজিত ৯৬, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ