লাইপজিগের মাঠে ২-২ সমতায় থাকা ম্যাচে ৭৮তম মিনিটে জয়সূচক গোল করে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে জিতিয়েছেন আর্লিং হলান্ড। এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে আসে গোলটি।
এ গোলে চ্যাম্পিয়নস লিগে ৬১ ম্যাচে হলান্ডের গোল দাঁড়াল ৬২টিতে—ম্যাচের চেয়ে বেশি গোলের এমন রেকর্ড আর কারও নেই। লাইপজিগের বিপক্ষেই ৯ ম্যাচে তাঁর গোল ১৩টি।
এই জয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল সিটি। প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর দলটির জন্য জয়টি ছিল স্বস্তির।
তথ্যসূত্র: প্রথম আলো।


