বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আইফোন-আইপ্যাডে এক্সের ডজনখানেক নতুন আইকন, পাবেন শুধু প্রিমিয়াম গ্রাহকেরা

আইফোন ও আইপ্যাডে চিরচেনা কালো ‘এক্স’ লোগোর বদলে এখন নতুন নকশার আইকন ব্যবহার করা যাবে। এ জন্য এক ডজনের বেশি বিকল্প আইকন যুক্ত করেছে এক্স।

প্রযুক্তি ওয়েবসাইট ৯টু৫ম্যাক জানিয়েছে, টুইটার থেকে এক্স নাম নেওয়ার পর এটিই অ্যাপ আইকনে সবচেয়ে বড় পরিবর্তন। নতুন আইকনগুলোর কয়েকটির নকশা মহাকাশ থেকে অনুপ্রাণিত।

তবে সুবিধাটি সবার জন্য নয়, কেবল এক্স প্রিমিয়ামের গ্রাহকেরা নতুন আইকন বেছে নিতে পারবেন। অ্যাপের সেটিংস থেকে পছন্দের আইকন নির্বাচন করা যাবে।

তথ্যসূত্র: প্রথম আলো, ৯টু৫ম্যাক।

আরও পড়ুন  পিএইচপির নতুন ত্রুটিতে ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ