বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পিএইচপির নতুন ত্রুটিতে ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট

ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপির নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ায় দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানের সাইট রয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক করেছে সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট।

পিএইচপির নিরাপত্তাত্রুটি কেন উদ্বেগের

সংস্থাটির সূত্র জানায়, এসব ওয়েবসাইট ও অ্যাপে পিএইচপির পুরোনো সংস্করণ ব্যবহার করা হচ্ছে। সতর্কবার্তা দেওয়ার পরও অনেক প্রতিষ্ঠান সংস্করণ হালনাগাদ করেনি। পিএইচপি বা ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’ ওয়েবসাইটের নেপথ্যে (ব্যাক-এন্ড) কাজ করে। একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের হিসাবে বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপিতে চলে।

গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যুক্তরাষ্ট্রের দুটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকেরা পিএইচপিতে দুটি ত্রুটি শনাক্ত করেন। বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত পিএইচপির সর্বশেষ নিরাপদ সংস্করণে হালনাগাদ করা।

আরও পড়ুন  রেডিটের ওপেন সোর্স ফোরামে এআই প্রকল্প নিষিদ্ধ, শুরু বিতর্ক

আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ron23545 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ