বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব মুছে যায় না

কাজের প্রয়োজনে বা কৌতূহলে আমরা প্রতিদিন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নানা কথা বলি, পরে এআই চ্যাট ডিলিট করে ভাবি সব মুছে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক ইউনিভার্সিটির একদল গবেষক দেখিয়েছেন, ফোন থেকে এআই চ্যাট মুছে ফেললেও তার সব চিহ্ন মুছে যায় না।

এআই চ্যাট ডিলিট করার পরও যা থেকে যায়

গবেষকেরা ‘ওরিজা’ (ORISA) নামে একটি টুল তৈরি করেছেন, যা অ্যান্ড্রয়েড ফোন থেকে মুছে ফেলা এআই কথোপকথন উদ্ধার করতে পারে। শুধু তথ্য খুঁজে বের করাই নয়, টুকরো তথ্য জোড়া লাগিয়ে আগের এআই সেশনটি পুরোপুরি সচলও করতে পারে এটি।

গবেষণাটি মূলত ফোনেই চলা ‘লোকাল এআই’-এর ক্ষেত্রে প্রযোজ্য। চ্যাটজিপিটি বা জেমিনির মতো ক্লাউড এআই ইন্টারনেটের মাধ্যমে দূরের সার্ভারে চলে, আর লোকাল এআই ফোনের ভেতরেই তথ্য প্রক্রিয়া করে। তাই সংবেদনশীল তথ্য শেয়ারের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

আরও পড়ুন  মহাকাশে পা রাখলেন আরবের প্রথম নারী নভোচারী

আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jernej Furman from Slovenia / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ