বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

কুকি চুরি করে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্ট দখল করছে প্রতারকেরা

ব্যাংক হিসাব দেখা, বিল পরিশোধ বা অনলাইনে কেনাকাটার পর ল্যাপটপ বন্ধ করে দিলেও আপনার অজান্তে অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে প্রতারকেরা। লগইন সেশনের তথ্য বা কুকি চুরি করে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার এই কৌশলকে সাইবার নিরাপত্তার ভাষায় বলা হয় ‘সেশন হাইজ্যাকিং’।

কুকি চুরি কেন বড় হুমকি

কুকি হলো ছোট আকারের তথ্য, যা ওয়েবসাইট ব্যবহারকারীর যন্ত্রে সংরক্ষণ করে; লগইন সচল রাখতে এটি ব্যবহৃত হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডভিপিএনের হিসাবে, গত জুন পর্যন্ত এক বছরে অনলাইনে ছড়িয়ে থাকা চুরি করা তথ্যের মধ্যে ৫ হাজার ২০০ কোটি কুকি পাওয়া গেছে।

  • কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগআউট করুন
  • অচেনা লিংক বা এক্সটেনশন এড়িয়ে চলুন
  • ব্রাউজার ও অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখুন
  • নিয়মিত ব্রাউজারের কুকি ও ক্যাশ মুছে ফেলুন
আরও পড়ুন  খরচ কমাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব মাইক্রোসফটের

আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Colin / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ