খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগের অর্থ জোগাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার (বায়আউট) প্রস্তাব দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ সংখ্যা প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী মোট কর্মীর এক-চতুর্থাংশের বেশি। গত ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফটের পূর্ণকালীন কর্মী ছিলেন ২ লাখ ২৩ হাজার।
কারা পাচ্ছেন প্রস্তাব
- এআই এক্সপেরিয়েন্স, কোপাইলট, ফিন্যান্স, এইচআর, এক্সবক্স এবং উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস বিভাগের কর্মীরা
- কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে লেভেল ৭০ ও তার নিচের কর্মীরা
- মার্কেটিং, কমার্শিয়াল ও সিকিউরিটি বিভাগ এর বাইরে
চলতি বছর মূলধনি ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছে মাইক্রোসফট, যার বড় অংশই এআই ডেটা সেন্টারে। এর আগে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার কর্মীকে বায়আউটের প্রস্তাব দেয় এবং জুলাইয়ে ৪ হাজার ৮০০ জনকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
আরও পড়ুন: সিরিয়ায় কয়েকটি বিশ্ববিদ্যালয় কোর্সে নারীদের ভর্তি নিষিদ্ধ, সমালোচনা
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
ছবি: Jelson25 / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি


