সিরিয়ায় কয়েকটি বিশ্ববিদ্যালয় কোর্সে নারীদের ভর্তি নিষিদ্ধ করে নতুন নীতিমালা জারি করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসে ঘোষিত এ নীতিমালা নিয়ে দেশে-বিদেশে সমালোচনা শুরু হয়েছে।
কোথায় কী নিষেধাজ্ঞা
- ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স সায়েন্সেসে কিছু কোর্স শুধু পুরুষদের জন্য
- সিরিয়ান ইউনিভার্সিটি ফর সিকিউরিটি সায়েন্সেসে প্রায় সব কোর্সে নারীদের প্রবেশ বন্ধ
- আলেপ্পোর রেলওয়ে ইনস্টিটিউট, কয়েকটি শহরের তেল-গ্যাস প্রশিক্ষণ এবং ইদলিবের রেডিও-টেলিভিশন কোর্সেও বিধিনিষেধ
- অন্যদিকে কিন্ডারগার্টেন, নার্সিং ও মিডওয়াইফারি প্রশিক্ষণে পুরুষদের ভর্তি বন্ধ
কর্মকর্তারা বলছেন, আসাদ আমলের যেসব কলেজ একীভূত করে নতুন প্রতিষ্ঠান গড়া হয়েছে, সেগুলোর কিছু বিধিনিষেধ বহাল রাখা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এই নিয়ম সিরিয়ার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন। দেশটির শিক্ষার্থী ও অধিকারকর্মীদের অনেকে এর বিরোধিতা করলেও কেউ কেউ এর পক্ষেও মত দিয়েছেন।
আরও পড়ুন: এআই ঝুঁকি মোকাবিলায় ৬০ কোটি পাউন্ডের তহবিল ঘোষণা যুক্তরাজ্যের
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার
ছবি: Syrian Eng / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি


