বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা শুরু

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফা আলোচনা আজ মঙ্গলবার ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হচ্ছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত বাণিজ্যসচিব খাদিজা নাজনীন। মালয়েশিয়ার ৩০ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী বছরের মধ্যে চুক্তি এগিয়ে নেওয়াই এই আলোচনার লক্ষ্য। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাণিজ্যসুবিধা হারানোর আগেই অগ্রাধিকারমূলক বাজারসুবিধা নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

বাণিজ্যের চিত্র (২০২৪-২৫)

  • মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি: ২৮ কোটি ২০ লাখ ডলার
  • মালয়েশিয়া থেকে আমদানি: ২২৯ কোটি ডলার, যার বড় অংশ পাম তেল
  • বাংলাদেশের মোট রপ্তানির ৮৪ শতাংশই তৈরি পোশাক

ব্যবসায়ীরা আলোচনায় জনশক্তি রপ্তানির বিষয়টিও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের অন্যতম বড় শ্রমবাজার।

আরও পড়ুন  ব্যবসা গোটাচ্ছে দেড় শতাধিক কম্পানি

আরও পড়ুন: দেশের প্রথম ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

তথ্যসূত্র: বাণিজ্য মন্ত্রণালয়, দ্য ডেইলি স্টার

ছবি: Asivechowdhury / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ