জর্ডানের কারাক প্রদেশের হাম্মুদ গ্রামে সেন্ট জর্জ গির্জায় হামলার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গ্রেপ্তার অভিযানে সশস্ত্র সংঘর্ষে তিনজনই আহত হয়েছেন।
গত শুক্রবার একটি শেষকৃত্যের শোভাযাত্রা চলার সময় গ্রিক অর্থোডক্স গির্জাটিতে হামলা চালানো হয়। এতে ৯ জন নিহত ও ২৫ জন আহত হন। কারাকে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান জনগোষ্ঠীর বসবাস।
জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া বলেন, হামলাকারীদের ধরা হয়েছে। তরুণেরা কেন উগ্রবাদের দিকে ঝুঁকছে, তা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: খরচ কমাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব মাইক্রোসফটের
তথ্যসূত্র: জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন, দ্য ডেইলি স্টার
ছবি: Petar Milošević / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


