বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই প্রস্তাব ‘খুদি বাড়ি’ ও ‘এফ মাইনর’

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান এনএইচকে আয়োজিত শিক্ষামূলক মিডিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘জাপান প্রাইজ ২০২৬’-এর প্রপোজাল পিচ বিভাগে চূড়ান্ত ছয়ে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি প্রকল্প। ৫৯টি দেশের ৪১৩টি প্রস্তাবের মধ্য থেকে এগুলো বাছাই করা হয়েছে।

‘খুদি বাড়ি’

অ্যাডামেন্ট স্টুডিওসের মো. হাসানুল হক জ্যাকির প্রস্তাবিত প্রকল্প ‘খুদি বাড়ি’। স্থপতি মেরিনা তাবাসসুমের নকশা করা স্বল্প খরচের, সহজে স্থানান্তরযোগ্য বাড়ি ‘খুদি বাড়ি’কে ঘিরে এ প্রকল্প।

‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’

চ্যানেল আইয়ের মাহফুজা আক্তারের প্রস্তাব ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

কবে ঘোষণা

টোকিওতে ১৬ থেকে ১৯ নভেম্বর জাপান প্রাইজ উৎসব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের প্রতিযোগীরা সেখানে বিচারকদের সামনে নিজেদের প্রস্তাব উপস্থাপন করবেন। বিজয়ী ঘোষণা করা হবে ১৯ নভেম্বর।

আরও পড়ুন  অসুস্থতা কাটিয়ে নয় মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি, নাটক ‘অংশীদার’

তথ্যসূত্র: জাপান প্রাইজ / এনএইচকে; দ্য ডেইলি স্টার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ