মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং, প্রায় ৯ বছরের যাত্রার ইতি

প্রায় নয় বছরের পথচলা শেষে পর্দা থেকে বিদায় নিতে যাচ্ছে তরুণ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সোমবার (৯ নভেম্বর) ধারাবাহিকটির শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

শেষ দিনের শুটিংয়ের আগে এক আবেগঘন পোস্টে অমি লিখেছেন, জীবনে প্রথমবার তাঁর সেটে যেতে ইচ্ছা করছিল না; মনে হচ্ছিল, সেটে গেলেই যেন সব শেষ হয়ে যাবে। ধারাবাহিকটিকে নিজের জীবনের বড় একটি অংশ বলেও উল্লেখ করেন তিনি।

২০১৭ থেকে ২০২৬

২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। এরপর একে একে চারটি সিজন পেরিয়ে চলমান পঞ্চম সিজনের ১৭তম চ্যাপ্টারে এসে শেষ হচ্ছে এর গল্প। দেশের পাশাপাশি প্রবাসী দর্শকদের মধ্যেও ধারাবাহিকটির বিপুল জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন  চার জুটির প্রেমের গল্প ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তি আজ, পাইলট সেজে চমক তৌসিফের

ব্যাচেলর জীবনের হাসি-কান্না, বন্ধুত্ব আর টানাপোড়েনের গল্প বলা এই ধারাবাহিকের কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিন, শুভ, জাকির, শিমুল, বাচ্চু, অন্তরা, রোকেয়া ও লামিয়ার মতো চরিত্রগুলো দর্শকদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে।

শেষ পর্বগুলো কবে প্রচারিত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তথ্যসূত্র: জুম বাংলা; নির্মাতার সামাজিক যোগাযোগমাধ্যম

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ