মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শিয়াল আর কুকুরের জন্য ‘হোটেল’, খুলনার গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার অনন্য উদ্যোগ

সকাল ৮টা বাজলেই খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের একটি জায়গায় জড়ো হতে থাকে শিয়াল আর বেওয়ারিশ কুকুর। কারণ, এখানে তাদের জন্য রয়েছে আস্ত একটি ‘হোটেল’। প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা এবং সন্ধ্যার পর—দুই বেলা এখানে তাদের ভাত, মাংস আর মুরগির নাড়িভুঁড়ি খাওয়ানো হয়।

ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এ এম কামরুল ইসলাম। তাঁর ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সংগঠন ‘সোনামুখ পরিবার’-এর পৃষ্ঠপোষকতায় চলছে কেন্দ্রটি। প্রতিদিনের দেখভাল করেন লিপি বেগম।

যেভাবে শুরু

করোনা মহামারির সময় গ্রামবাসী অভিযোগ করতে থাকেন, বেওয়ারিশ কুকুর আর শিয়াল হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছে, পুকুরের মাছ খাচ্ছে, মানুষকেও ভয় দেখাচ্ছে। কেউ কেউ প্রাণীগুলোকে মেরে ফেলার কথাও বলেন। কামরুল ইসলাম ভাবলেন, আসল সমস্যা ক্ষুধা; খাবারের অভাবেই প্রাণীগুলো এমন করছে। তাই তিনি তাদের খাওয়ানো শুরু করেন।

আরও পড়ুন  মাওকে নিয়ে রসিকতায় চীনে বিপাকে এমবাপ্পে, ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

শুরুটা সহজ ছিল না। তাঁর প্রথম তিনটি খাওয়ানোর কেন্দ্র গ্রামবাসী ভেঙে দেন। কিন্তু হাল ছাড়েননি তিনি। পরে গোছানো আকারে আবার উদ্যোগটি চালু করেন। চলতি বছরের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ‘হোটেল’।

বদলে গেছে চিত্র

কামরুল ইসলাম জানান, এখন শিয়াল আর কুকুর একসঙ্গে খাচ্ছে, কোনো মারামারি নেই। গ্রামবাসী বলছেন, শিয়াল এখন আর হাঁস-মুরগির খোঁয়াড়ে হানা দেয় না, বেওয়ারিশ কুকুরের উপদ্রবও কমেছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ