সোমবার, নভেম্বর ৯, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

হবিগঞ্জে গ্রামীণ গানের অনুষ্ঠানের অনুমতি না দিতে প্রশাসনকে হুইপ গউসের অনুরোধ

নিজের নির্বাচনী এলাকায়, সম্ভব হলে পুরো জেলায় গ্রামীণ গানের অনুষ্ঠানের অনুমতি না দিতে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস। রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

সভায় তিনি বলেন, তাঁর এলাকার মানুষ গ্রামীণ গানের অনুষ্ঠান পছন্দ করেন না। এ ধরনের জমায়েত ঘিরে মারামারি-খুনোখুনির মতো সহিংসতার আশঙ্কার বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে বলেন তিনি।

ওয়াজ মাহফিল ও মেলা নিয়েও নির্দেশনা

শীত মৌসুমে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠান বেশি হয় উল্লেখ করে এসব আয়োজনের অনুমতি দেওয়ার সময় যাতে কোনো ধর্মীয় উত্তেজনা তৈরি না হয়, সেদিকে নজর রাখতে বলেন হুইপ। বাণিজ্য ও শিল্পমেলায় অশ্লীলতা ও জুয়া যেন না হয় এবং খোলা মাঠে নতুন করে দোকান বসানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও কিশোর অপরাধী চক্রের কারণে এলাকায় এমনিতেই সমস্যা রয়েছে, নতুন করে ঝামেলা ডেকে আনা উচিত নয় বলেও মত দেন তিনি।

আরও পড়ুন  পাড়িক্কাল ১৯৯ রানে আউট, আম্পায়ারের সিদ্ধান্তে হতাশার ভিডিও ভাইরাল

কেন আলোচনায়

সম্প্রতি বাউলসম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমণ দত্তের জন্মভূমি সুনামগঞ্জে গানের আসরে আপত্তি তোলার ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনা হয়। এর রেশ কাটতে না কাটতেই পাশের জেলা হবিগঞ্জে গ্রামীণ গানের অনুষ্ঠান বন্ধের এ অনুরোধ এল। সিলেট অঞ্চল বাউল, মরমি ও লোকগানের দীর্ঘ ঐতিহ্যের জন্য পরিচিত।

হুইপের এ অনুরোধের বিষয়ে জেলা প্রশাসন কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা জানা যায়নি। এ বিষয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ