বিলাসবহুল গাড়ির মতো মোটরসাইকেলের বাজারেও আছে আকাশছোঁয়া দামের বিশেষ মডেল। ব্রিটিশ সাময়িকী ভিসরডাউনের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল ফ্রান্সের মিডুয়ালের ‘টাইপ ১ সিরিজ ৩’।
এর দাম প্রায় ৩ লাখ ৮৯ হাজার ৫০০ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৫ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়ায় প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় ইতালির ডুকাটি ও এমভি আগুস্তার বিশেষ সংস্করণও রয়েছে। এসব মোটরসাইকেলের দাম নির্ধারণে ইঞ্জিনের শক্তির পাশাপাশি দুর্লভ উপকরণ, হাতে তৈরি নকশা, প্রযুক্তি এবং সীমিত উৎপাদন বড় ভূমিকা রাখে।
তথ্যসূত্র: প্রথম আলো, ভিসরডাউন।


