রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পাখির ছানা বাঁচাতে বছরে পাঁচ রাত অন্ধকারে ডুবে থাকে কোরভো দ্বীপ

আটলান্টিক মহাসাগরে পর্তুগালের স্বায়ত্তশাসিত আজোরস দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ কোরভো। প্রায় সাড়ে ৪০০ মানুষের এই দ্বীপে প্রতি শরতে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়—টানা পাঁচ রাত পুরো দ্বীপ ডুবে থাকে অন্ধকারে। কারণ একটাই: ‘কোরিস শিয়ারওয়াটার’ নামের সামুদ্রিক পাখির ছানাদের প্রাণ বাঁচানো।

কোরভো দ্বীপের একমাত্র গ্রাম ভিলা দো কোরভোর বাসিন্দারা স্বেচ্ছায় এই উদ্যোগে অংশ নেন। ওই সময় দ্বীপের সব সরকারি সড়কবাতিও বন্ধ রাখা হয়।

কোরভো দ্বীপে কেন নিভে যায় আলো

শিয়ারওয়াটারের ছানারা প্রায় তিন মাস বাসায় থাকার পর প্রথমবার উড়ে সমুদ্রে যায়। এরা পথ চেনে আকাশের তারার আলো দেখে। কিন্তু সড়কবাতির কৃত্রিম আলোয় বিভ্রান্ত হয়ে অনেক ছানা গ্রামের রাস্তায় আছড়ে পড়ে মারা যেত। ১৯৯১ সালে বাসিন্দারা বিষয়টি খেয়াল করে উদ্যোগ নেন। ১৯৯৫ সালে আজোরসের আঞ্চলিক সরকার ‘এসওএস কাগারো’ নামে প্রচারণা শুরু করে, যা পরে আরও আটটি দ্বীপে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  থাপ্পড়ের ভিডিও সাজানো, তবু লাখ লাখ ভিউ

অন্ধকার রাতে স্বেচ্ছাসেবীরা রাস্তায় হেঁটে পড়ে থাকা ছানাগুলো উদ্ধার করেন। রাতভর কার্ডবোর্ডের বাক্সে রেখে পরদিন সকালে সমুদ্রের ধারের উঁচু পাহাড় থেকে সেগুলো ছেড়ে দেওয়া হয়। ২০১৫ সাল থেকে আজোরসে ৩০ হাজারের বেশি ছানা উদ্ধার হয়েছে, যার প্রায় ৬ হাজারই কোরভোতে।

আলোদূষণ কমিয়ে মানুষ ও বন্য প্রাণী যে পাশাপাশি থাকতে পারে, কোরভো তার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: দুই দিনে কোটি ভিউ, আলোচনায় অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’

তথ্যসূত্র: প্রথম আলো, দ্য গার্ডিয়ান অবলম্বনে

ছবি: Christof46 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ