প্রায় ১১ কোটি ৫০ লাখ বছর আগের একটি ডাইনোসরের জীবাশ্মে লাল রক্তকণিকার অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। ডাইনোসরের জীবাশ্মে এমন আবিষ্কার এই প্রথম বলে দাবি করা হচ্ছে।
বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণা ছিল, জীবাশ্ম হওয়ার প্রক্রিয়ায় প্রাণীর নরম টিস্যু, রক্ত বা মাংসপেশি পুরোপুরি নষ্ট হয়ে যায়, টিকে থাকে শুধু হাড় ও শক্ত অংশ। নতুন এ আবিষ্কার সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে।
খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ‘জুরাসিক পার্ক’ সিনেমার কথা মনে করছেন। তবে গবেষকেরা বলছেন, এ থেকে ডাইনোসর ফিরিয়ে আনা সম্ভব নয়; বরং এটি প্রাচীন প্রাণীর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বোঝার নতুন পথ খুলে দিতে পারে।
তথ্যসূত্র: প্রথম আলো।


