রাজধানীর মিরপুরে আগামীকাল শুক্রবার থেকে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা। চলবে শনিবার পর্যন্ত।
মিরপুর ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মেলায় থাকবে পাহাড়ের বাঁশকোঁড়ল, কলাপাতায় রান্না করা খাবার, জুমের শাকসবজি, পাহাড়ি মধুসহ সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নানা পদ।
উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
তথ্যসূত্র: প্রথম আলো।


