রাজধানীর উত্তরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কপথে বায়ুমান মেপে দেখেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্র (ক্যাপস)। তাতে সবচেয়ে দূষিত বাতাস পাওয়া গেছে উত্তরার খালপাড় এলাকায়, যেখানে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ১৪৪ মাইক্রোগ্রাম।
বিপরীতে সবচেয়ে নির্মল বাতাস মিলেছে নিকুঞ্জ এলাকায়, সেখানে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রামের নিচে। মাত্র ১০ কিলোমিটারের ব্যবধানে দূষণের এই বিরাট পার্থক্য নজর কেড়েছে।
খালপাড়ের পর দূষিত এলাকার তালিকায় রয়েছে যমুনা ফিউচার পার্ক (১১৭ মাইক্রোগ্রাম)। মালিবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো এলাকায়ও উচ্চমাত্রার দূষণ পাওয়া গেছে। সড়কের ধুলা ও যানবাহনের কালো ধোঁয়াকে প্রধান কারণ বলছেন গবেষকেরা।
তথ্যসূত্র: প্রথম আলো।


