বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

অতীতের কষ্টের বোঝা হালকা করবেন যেভাবে

ভাঙা সম্পর্ক, প্রতিশ্রুতি ভঙ্গ বা পুরোনো কোনো আঘাত—সময় এগোলেও অনেকের মনে সেই কষ্টের ভার থেকে যায়। একে বলা হয় ‘ইমোশনাল ব্যাগেজ’ বা আবেগের বোঝা, যা নতুন সম্পর্ক ও দৈনন্দিন জীবনেও বাধা হয়ে দাঁড়ায়।

এ বোঝা হালকা করতে প্রথমে বুঝতে হবে, কোন কথা বা আচরণে মন খারাপ হচ্ছে। অনুভূতিগুলো লিখে ফেলুন এবং নিজেকে প্রশ্ন করুন—বর্তমান ঘটনাই কি কষ্টের কারণ, নাকি অতীতের অভিজ্ঞতা তা বাড়িয়ে দিচ্ছে?

‘আমাকে কেউ বোঝে না’ ধরনের নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসুন, বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলুন, নিজের প্রতি সহানুভূতিশীল হোন। প্রয়োজনে পেশাদার পরামর্শকের সহায়তা নিতে দ্বিধা করবেন না।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  কিছুতেই কমছে না কোলেস্টেরল?

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ