বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

রাগ নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে

রাগ মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু অনিয়ন্ত্রিত রাগে সম্পর্ক নষ্ট হয়, ভুল সিদ্ধান্ত নেওয়া হয় কিংবা এমন কথা বলে ফেলা হয়, যার জন্য পরে অনুশোচনা করতে হয়।

মনোবিদেরা বলছেন, রাগকে শুধু সমস্যা না ভেবে ভেতরের একটি সতর্কসংকেত হিসেবে দেখা যায়—যেমন জিপিএস ভুল পথ সম্পর্কে সতর্ক করে। রাগের সময় নিজেকে প্রশ্ন করুন, কেন রাগ হচ্ছে, কোন বিষয়টি কষ্ট দিচ্ছে এবং পরিস্থিতিতে কী পরিবর্তন দরকার।

রাগ উঠলে কয়েক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিন, জায়গা বদলান এবং শান্ত হওয়ার পর কথা বলুন। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমও রাগ নিয়ন্ত্রণে সহায়ক।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ